বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা মামলার কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এছাড়া, আদালত একটি রুল জারি করে সরকারকে ব্যাখ্যা করতে বলেছেন, কেন অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল করা হবে না।

আজ রোববার ড. ইউনূসের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ৯ সেপ্টেম্বর কারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন বিভাগ মামলাটি দায়ের করে। ১২ অক্টোবর ঢাকার একটি শ্রম আদালত এই মামলায় মুহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ