বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ডিবি হেফাজতে আসামির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি হাজত খানার জানালার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে নিহতের স্বজনদের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বাবুল সরদার (৫৬) শনিবার রাতে কোনো এক সময়ে সাতক্ষীরা পুলিশ লাইনে অবস্থিত গোয়েন্দা পুলিশের হাজতখানায় মারা যান।

তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জুড়ন সরদার ছেলে। এই ঘটনায় রাতের ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক শেখ সোহেল এবং হাজতে ডিউটিতে থাকা কনস্টেবল শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী বলেন, ‘শনিবার সকাল ১১টার দিকে দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ বাবুল সরদারকে আটক করা হয়। পরে বিকেলে দেবহাটা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতক্ষীরায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতে তাকে হাজতখানায় রাখা হয়। রাতের কেনো এক সময়ে কোমরে থাকা রশি দিয়ে তিনি হাজতখানার জানালায় ঝুলে আত্মহত্যা করেন। ভোরে তার আত্মহত্যার ব্যাপারটি পুলিশ টের পায়।’

নিহতের মেয়ে সুলতানা মুন্নি জানান, শনিবার সকাল ১০টার দিকে একজন নারী তাদের বাড়িতে আসেন। ওই নারী তার বাবার সঙ্গে দেখা করার কথা বলে ঘরে ঢুকেন। পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৪-৫ জন এসে ঘর থেকে ফেনসিডিল বের করে তার বাবাকে আটক করে। এ সময় তাকে হাতকড়া পরিয়ে মারপিট করা হয়।

তার অভিযোগ, তার বাবাকে যখন আটক করে নিয়ে যাওয়া হয় তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। পরে তার উপর নির্যাতন চালানো হয়েছে। আর যে নারী ঘরে ঢুকেছিলেন তিনিই ফেনসিডিল রেখেছিলেন। নিহতের স্ত্রী সাহানারা খাতুনের দাবি, তার স্বামী আত্মহত্যা করতে পারেন না। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ বলেন, বাবুল সরদারকে আটক করার পর শনিবার বিকেলে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশেরে উপপরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। আসামিকে তাদের হেফাজতে রাখার জন্য সাতক্ষীরা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের হেফাজতে আসামির আত্মহত্যার খবর শুনেছি।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী আরও জানান, গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনে ও ডাক্তার জয়ন্ত সরকারের উপস্থিতিতে বাবুল সরদারে মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ডিবি কার্যালয়ে রাতের ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক শেখ সোহেল ও হাজাতখানায় ডিউটিতে থাকা কনস্টেবল শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ