বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

চট্টগ্রামে উদ্বেগজনকহারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে উদ্বেগজনকহারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মাত্র ৪২ দিনে আক্রান্ত ছাড়িয়েছে অতীতের ১০ মাসের রেকর্ড। ডেঙ্গু প্রাদুর্ভাব বাড়ায় অ্যালার্মিং বিবেচনায় ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠিও দিয়েছে সিভিল সার্জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক এস এম হুমায়ুন কবির বলেন, গত বছর এবং তার আগের বছর বৃষ্টির মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এ বছর শীতের মৌসুমেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার জানান, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের হার শূন্য থাকলেও জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে আক্রান্ত ২৭০ জন। আর শুধু গত ৪২ দিনেই আক্রান্ত হয়েছে ২৮৭ জন। নগরীর খালগুলোতে পানি জমে থাকা ও মশার ওষুধ না ছিটানোকেই ডেঙ্গুর জন্য দায়ী করেন এ চিকিৎসক।

এদিকে উদ্বেগের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। মশার লার্ভা সংগ্রহ করে নগরীতে জরিপ চালিয়ে ডেঙ্গু রোধে সিদ্ধান্ত নিবে ঢাকা থেকে আসা দলটি।

আক্রান্তের হার গ্রামে ১৮ শতাংশ হলেও শহরে ৮০ শতাংশের বেশি। চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৫৭জন। আর মারা গেছে ৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ