বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে ফের শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে ফের শীর্ষে অবস্থান করছে ঢাকা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদন অনুযায়ী, রোববার দিন ও রাতের বেশির ভাগ সময় বাংলাদেশের রাজধানীর বায়ু ছিল খুবই অস্বাস্থ্যকর।

প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বিশ্বের ১০০টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে ঢাকা শীর্ষে ছিল। বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে ভারতের কলকাতা ও চতুর্থ ভারতেরই আরেক শহর দিল্লি।

এর আগে বায়ুদূষণে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম। চলতি বছরের মার্চে ওই তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার। ২০২০ সালের বিশ্বের বায়ুর মানের ওপর ভিত্তি করে ওই তালিকা করে সংস্থাটি। তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তান, ভারত তৃতীয়।

এদিকে হিমালয়ের হিমেল হাওয়া উত্তরাঞ্চল পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় অনেক স্থানে শৈত্য প্রবাহ টের পাওয়া যাচ্ছে। রোববার তেঁতুলিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ