রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮


বিশ্বজুড়ে করোনায় মৃত্যু-শনাক্ত অনেক কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অধিকাংশ দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ কিছুটা কমেছিল। মাঝে তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত দুদিনে করোনার তাণ্ডব খুব বেশি ওঠানামা করেনি। তবে আজ অনেক কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৩ হাজার ৯৮৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ২২৮ জন।

এর আগে রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৫ হাজার ৪২৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৫ লাখ ২ হাজার ৩৮৯ জন।

এর আগে শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ৬০২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৬ লাখ ৮ হাজার ২৫৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪ লাখ ২৬ হাজার ২২৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ২১ হাজার ৮৬৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২২ লাখ ৭৫ হাজার ১৩৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ৮ লাখ ১ হাজার ৪৫৫ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৫৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ১৪২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৪৩৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৮৬৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৯৪১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ