বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

পাগড়ি পেলেন মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার ৬৫ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরে স্বীকৃতিস্বরূপ ৬৫ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসায় বার্ষিক ইসলামী বয়ান অনুষ্ঠানে হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন।

হাফেজদের পাগড়ি পড়িয়ে দেন মাদরাসার বার্ষিক ইসলামী বয়ানের বিশেষ অতিথি ঢাকার জামেয়া ফজলুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মুফতি ওমর ফারুক সন্দিপী।

বিশেষ অতিথি ছিলেন- বেফাকের প্রধান প্রশিক্ষক আল্লামা শিব্বির আহম্মদ ও লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মুহাম্মদ মহিউদ্দিন।

হাফেজরা হলেন- লক্ষ্মীপুরের নাজমুস সাকিব, নোয়াখালির জোবায়ের হোসেন আদনান, ফেনির মুশফিক আলম, চাঁদপুরের মুয়াজ আব্দুল্লাহ, কুমিল্লার রাসেল হোসেন আব্দুল্লাহ ও বরিশালের মো. নাছরুল্লাহসহ ৬৫ জন। তারা লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তারা মাদরাসার ১ থেকে ৩ বছর পর্যন্ত পড়ালেখা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ