বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

নোয়াখালীতে নির্বাচনী প্রচারণার গাড়ির চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীল সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: মেহেরাজ উদ্দিন (১২) চরমটুয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো.মোহনের ছেলে। সে স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। আহতরা হলো, মো: সংগ্রাম (১১) ও জয়নাল।

সংগ্রামকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অপর আহত জয়নালকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগ্রাম ওই ইউনিয়নের নেয়াজের ডগী গ্রামের মো. সবুজের ছেলে। সে উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে পিকআপ ভ্যানে করে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করে মেহেরাজ,সংগ্রাম সহ স্থানীয় ৮-১০জন স্কুল ছাত্র।

প্রচরণার একপর্যায়ে পিকআপটি রাত পৌনে ৮টার দিকে চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এসে পৌঁছলে চলন্ত পিকআপ ভ্যানের পিছনের ঢালাটি আকস্মিক খুলে যায়। এতে পিকআপে থাকা ৪-৬জন স্কুল ছাত্র পিকআপ থেকে নিচে পড়ে যায়। এ সময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। সংগ্রাম ও জয়নাল গুরুত্বর আহত হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলু অভিযোগ নাকচ করে বলেন আমার নির্বাচনী প্রচারণায় এ ঘটনা ঘটেনি। তবে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালীতে অংশ নেয়া একটি পিকআপের ড্রাইভার হঠাৎ হার্ড ব্রেক করলে পিকআপভ্যানের ঢালা খুলে এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ