মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জামিয়াতুন নূর আল কাসেমিয়ার আরবী দেয়ালিকার মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূর হোসাইন।।

জামিয়াতুন নূর আল কাসেমিয়ার আরবী সাহিত্য বিভাগের উদ্যোগে আরবি দেওয়ালিকা ‘আন-নূর’ প্রকাশিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর)  আনুষ্ঠানিকভাবে দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।

জামিয়ার আরবি সাহিত্য বিভাগের জিম্মাদার মাওলানা যুবায়ের মাহবুব আজহারী জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নাজমুল হাসান কাসেমীর হাতে ‘আরবী দেয়াল’ পত্রিকাটি তুলে দেন।

জামিয়া প্রধান আরবী দেয়াল পত্রিকা প্রকাশিত হওয়ায় আরবি সাহিত্য বিভাগের জিম্মাদার’সহ সংশ্লিষ্ট ছাত্রদের প্রশংসা করে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানীতে জামিয়াতুন নূর আল কাসেমিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার কাঙ্খিত লক্ষ্যে। জামিয়ার প্রথম দেয়াল পত্রিকা ‘আন-নূর’ প্রকাশিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, বহুকাল ধরেই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে দেয়াল পত্রিকা গুরত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তোমরা যদি নিয়মিত রোজনামচার ও লেখালেখির চর্চা করো, প্রতিমাসে অন্তত একটি ‘দেয়াল পত্রিকা’ বের করতে পারো, তাহলে আমি আশাবাদী আগামীতে তোমাদের দ্বারাই একঝাঁক কলম সৈনিক তৈরী হবে, যারা ইসলাম ও মুসলিম উম্মাহ’র কল্যাণে লেখালেখি ও সাংবাদিকতার ময়দানেও সরব থেকে কাজ করে যাবে।

এ সময় জামিয়ার শিক্ষা-পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী’সহ আরবী সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ