বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সচিব পদে বড় রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেন পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব, রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পাশাপাশি বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাইফুল হাসান বাদলকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ