শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’র 'বিনা পয়সায় শীতবস্ত্র মেলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

কিশোরগঞ্জে দরিদ্র ও অনগ্রসর পরিবার পেল কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর ব্যবস্থপনায় শীতবস্ত্র। গত ২০ ডিসেম্বর (সোমবার) বিকেলে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার মহিষারকান্দিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ছোট-বড়, মাঝারি শীতের কাপড় প্রায় চার শতাধিক শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর ব্যতিক্রমী উদ্যোগ 'বিনা পয়সায় শীতবস্ত্র মেলা' থেকে শীতার্তরা নিজেদের পছন্দমতো কাপড় সংগ্রহ করতে পেরেছেন।

মেলা থেকে কাপড় সংগ্রহকারী সাদির মিয়া জানান, আমাদের কিশোরগঞ্জের ফুলাফান এরহম মেলা করছে। খুব বালা হইছে। আমি আমার লাইজ্ঞা ও নাতির লাইগা কাফর নিসি। আমি খুশি।

ক্লাস ফাইভের ছাত্র রনি জানায়,আমি আমার জন্য, আমার ছোট ভাইয়ার জন্য ফ্রি কাপড় পাইছি।

No description available.

কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এ বছর আমরা একটু ব্যতিক্রম করে শীতবস্ত্র দেয়ার লক্ষ্য নিয়ে বিনা পয়সায় শীতবস্ত্র মেলার আয়োজন করি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পেয়েছি।

No description available.

বিনা পয়সায় শীতবস্ত্র মেলায় কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর মোজাহিদুল ইসলাম, তরুন সাংবাদিক মাহমুদুল হাসান, উমর নাসিফ, ফুয়াদ আল মেহদি, আবু সুফিয়ান রানা প্রমুখের উপস্থিতিতে সম্পন্ন হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ