শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কুমিল্লায় বাসের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ৭ জন যাত্রী।

আজ শুক্রবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনা এলাকায় সংস্কার কাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। নোয়াখালীমুখী লেনে যান চলাচল করছিলো। ভোরের দিকে ঢাকামুখী হিমাচল এক্সপ্রেসের বাসের সাথে নোয়াখালীমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পাশে ডোবায় পড়ে যায়। কাভার্ডভ্যানটি রাস্তার বিভাজকের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ করেন। দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ৭জন বাস যাত্রী আহত হয়েছেন।

লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদুল হাসান জানান, কাভার্ডভ্যান চালক মারা গেছেন। তার পরিচয় এখনও পাইনি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ