বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জাপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে এক শোকবার্তায় এ সমবেদনা জানান তিনি।

জিএম কাদের বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠনের পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ