বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

টঙ্গীতে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গীর মিলগেট চুড়ি ফ্যাক্টরি এলাকায় ভয়াবহ আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ৫২টি ঘর পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ