বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়টি অস্বীকার করলেন জেনারেল আজিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ৷ এক ঘণ্টার ওই অনুষ্ঠানে ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের নানা প্রশ্ন ও তার বিরুদ্ধে উঠা নানা অভিযোগের জবাব দিয়েছেন জেনারেল আজিজ।

বাংলাদেশের কিছু গণমাধ্যমের সংবাদে সম্প্রতি বলা হয়েছিল, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র৷

এ নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে জেনারেল আজিজ সরাসরি তা অস্বীকার করেছেন৷ তিনি জানান, তিনিও গণমাধ্যমেই এই সংবাদ শুনেছেন৷

জেনারেল আজিজ বলেন, যুক্তরাষ্ট্র কারো ভিসা বাতিল করলে তাকে তা জানানোর বিধান আছে৷ কিন্তু এখন পর্যন্ত আমি এই সংক্রান্ত কোনো তথ্য দেশটির কোনো দায়িত্বশীল দপ্তরের কাছ থেকে পাইনি৷ গণমাধ্যমগুলো যথাযথ সূত্র ও তথ্য-প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে বলে অভিযোগ করেন তিনি৷

এই মুহূর্তে তার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা আছে কিনা- সঞ্চালকের এই প্রশ্নের উত্তরে সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘আমি যতটুকু জানি, আছে’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ