শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‌কিশোরগ‌ঞ্জের ক‌টিয়াদীতে ভোট গণনা শেষে ফেরার পথে পু‌লিশ ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা করে নির্বাচনী সাম‌গ্রী ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে তিন পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় পু‌লিশের কাজে ব্যবহৃত এক‌টি মাইক্রোবাসসহ দু'‌টি গা‌ড়িতে অগ্নিসং‌যোগ করা হয়।

‌রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সহস্রাম ধূল‌দিয়া ইউ‌নিয়নের গৌ‌রিপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

পু‌লিশ জানায়, কেন্দ্রের ভোট গণনা শেষে পু‌লিশ ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফির‌ছিল। কেন্দ্র থেকে বের হওয়ার সময় একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও দুই পরা‌জিত মেম্বার প্রার্থীর সমর্থকরা পু‌লিশের ওপর হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে নির্বাচনী সাম‌গ্রী ছি‌নিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পু‌লিশের কাজের জন্য ভাড়া করা এক‌টি মাইক্রোবাসসহ দু'‌টি গা‌ড়ি পু‌ড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

‌কিশোরগঞ্জের পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, হামলার ঘটনায় পু‌লিশ ও বি‌জি‌বি সদস্যরা অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে প‌রি‌স্থিতি নিয়ন্ত্র‌ণে আনে। এ ঘটনায় জ‌ড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ