শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

জাফলংয়ে অনৈতিকতা ও দুর্বৃত্তপনা মুক্ত রাখতে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলংয়ে হোটেল-মোটেল ও রিসোর্টের মালিক এবং প্রতিনিধিদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে ট্যুরিস্ট পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় গ্রীণ আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মো. রতন শেখ।

গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের এসআই মোহাম্মদ আলী ও এস আই জসিম উদ্দিন।

হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক এবং প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন জাফলং গ্রীণ রিসোর্ট'র স্বত্বাধিকারী বাবলু বখত, হোটেল জাফলং পয়েন্ট'র স্বত্বাধিকারী ইলিয়াছ উদ্দিন লিপু, হোটেল প্যারিস'র স্বত্বাধিকারী আনোয়ার হোসেন জুবের, হোটেল শাহ-আমিন'র ম্যানেজার মো. আজমল হোসেন, জাফলং ইন'র ম্যানেজার আব্দুল মুকিত জনি।

এ সময় জাফলংয়ের অন্যান্য হোটেল-মোটেল ও রিসোর্টের মালিক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পর্যটকদের কক্ষ ভাড়া দেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ১৪টি তথ্য সংক্ষরণ ও রেজিস্টারে তোলার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে গোয়াইনঘাট থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনকে জাফলংয়ের হোটেল-মোটেল ও রিসোর্টে নজরদারি বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। যেন সহজেই কেউ পর্যটক বেশে এসে কোন অনৈতিক কর্মকাণ্ড না ঘটাতে পারে এবং কোন দুর্বৃত্তপনা করার সুযোগ না পায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ