শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

লঞ্চে আগুন: আরও এক পোড়া মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় নদী থেকে আরও এক পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই যাত্রীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশখালি নদীতে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরসংকর গ্রামের নাপিতেরহাট সংলগ্ন বিশখালি নদীতে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ প্রাথমিক ধারণা করছেন, গত শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামের ওই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। এ মরদেহটি ওই নিখোঁজ হওয়া যাত্রীর।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহটি লঞ্চের নিখোঁজ হাওয়া যাত্রী হতে পারে বলেও প্রাথমিক ধারণা করে ওসি বলেন, মরদেহের শরীরে পোড়া দাগ রয়েছে। এছাড়া মরদেহটি পানিতে ডুবে ফুলে আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে এখনো অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভয়াবহ এ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ