বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

'আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনও চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনও চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্বুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আমাদের আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে শেখায়।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা অর্জন করবো। কিন্তু এটা অর্জন করতে হলে সামনে আমাদের অনেক ধরনের সমস্যা আসবে, অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। তবে বাঙালি জাতি বিজয়ী জাতি, তারা জানে কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

ড. মোমেন বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের জন্য কোনও চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়। তিনি বলেন, আগামীর ভবিষ্যৎ হচ্ছে এশিয়া, আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশ। তিনি সবাইকে সম্মিলিতভাবে, একাগ্রচিত্তে দেশমাতৃকার জন্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ