বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বেশ কয়েকটি কেন্দ্রে এই টিকা দেওয়া শুরু হয়।

জানা গেছে, ঢাকা মেডিকেল বার্ন ইউনিট ও বক্ষব্যাধি হাসপাতাল কেন্দ্রে সকাল ১০ টায় বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এসব কেন্দ্রে লোকজন লাইন ধরে টিকা নিচ্ছেন।

যারা টিকা নিতে পারবে তাদের আগে থেকেই মোবাইল ফোনে এসএমএস করে কনফার্ম করা হয়েছে। আজ ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

আজ রাজধানীসহ সারা দেশের কিছু হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানান, বুস্টার ডোজ দিতে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে টিকা দেবে। শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস (ক্ষুদে বার্তা) পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নেবেন।

যে ব্যক্তি আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ