বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ডিসেম্বরে সড়কে প্রাণ গেল ৪১৮ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কমছে না সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। গত মাসেও (ডিসেম্বর) সারাদেশে ৬৬ জন শিক্ষার্থীসহ ৪১৮ জনের মৃত্যু হয়েছেন। মোট নিহতের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯ জন শিশু রয়েছে।

আজ শনিবার (১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত মাসে সারাদেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত ৪১৮ জনের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৭৮ জনের মৃত্যু হয়। যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়াও নিহতদের মধ্যে ১২৭ জন পথচারী এবং ৬৯ জন যানবাহন চালক বা হেলপার রয়েছে।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ১৬টি দুর্ঘটনায় নিহত ১৯ জন।

এ ছাড়া একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৩টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হন। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। ৩টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। রাজধানী ঢাকায় ১৫টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ