শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয়দের ছোড়া ছররা গুলিতে লোকেশ রায় (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে।

শনিবার (১ জানুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে বিজিবি'র সহযোগিতায় কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এর আগে শুক্রবার দুপুরে একই এলাকার শৈলেন চন্দ্র নামের আরেক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে ফেরত আসেন। তাকে সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শৈলেন ও লোকেশ কালাইরাগ সাদা পাথর সীমান্তে ভারতের অংশে চলে গিয়েছিলেন। পরে ওই এলাকার ভারতীয় নাগরিকরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। এ সময় শৈলেনের গায়ে কয়েকটি ছররা গুলি লাগে। পরে তিনি আহত অবস্থায় বাংলাদেশের ভেতরে চলে এলেও লোকেশ রায় বাড়িতে ফেরেননি। বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের কালাইরাগ ১২৫১ নম্বর পিলারের পাশে লোকেশের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পায় থানা পুলিশ। পরে বিজিবির সহায়তায় লোকেশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির কোমরের নিচে ও যৌনাঙ্গে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ