বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ থেকে সাশ্রয়ী মূল্যে চারটি খাদ্য পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি। প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সব মহানগর, জেলা ও উপজেলায় পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

আজ সোমবার সকাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন স্বল্প আয়ের ভোক্তারা।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিসিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করা হয়েছে। পণ্যের দাম ও ক্রেতাপ্রতি বরাদ্দের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি। ট্রাক থেকে একজন ক্রেতা আগের মতোই সর্বোচ্চ দুই কেজি করে চিনি, তেল ও মসুর ডাল কিনতে পারবেন। এ ছাড়া পেঁয়াজ কিনতে পারবেন দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকায় পাওয়া যাবে।

আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। তবে শুক্রবার পণ্য বিক্রি বন্ধ থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ