সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মারকাযুল লুগাহর তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঢাকার মুহাম্মাদপুরে অবস্থিত আরবি ভাষার বিশেষায়িত প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর তৃতীয় ছাত্র-পুনর্মিলনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার মারকাযের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মুহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে মারকাযের বৃহৎ প্রাঙ্গনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী জামিয়া মাদানিয়ার বিভাগীয় প্রধান, আরবি ভাষার লেখক ও গবেষক শায়েখ আবু নোমান আল মাদানী। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও আলোচক  শরীফ মুহাম্মাদ, জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহ.-এর প্রতিষ্ঠাতা পরিচালক  শফিকুল ইসলাম ইমদাদী, জামিআ রাহমানিয়া আরাবিয়া ঢাকা-এর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান দায়িত্বশীল মুঈনুদ্দীন ইবাদুল্লাহ ও ফরিদুদ্দীন আল মাদানীসহ আরও অনেকে।

বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ধারাবাহিকভাবে চলে এ অনুষ্ঠান। কুরআন তিলাওয়াত ও আরবি নাশিদ উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

No description available.

অনুষ্ঠানে আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা বিভাগের তৃতীয় ব্যাচের চারজন ছাত্র চারটি সমকালীন গুরুত্বপূর্ণ বিষয়ে আরবি মুহাযারা পেশ করে। আসরের পর মারকাযের প্রকাশনা প্রতিষ্ঠান দারুল আরাবিয়্যাহর প্রথম প্রকাশনা ‘মাজাল্লাতুল ইবদা’র মোড়ক উন্মোচন করা হয় এবং তৃতীয় ব্যাচের ছাত্রদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। এবং এ ব্যাচের সবার পক্ষ থেকে শায়েখ মহিউদ্দীন ফারুকীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

লেখক শরীফ মুহাম্মাদ তার বক্তব্যে আরবি ভাষা শেখার প্রতি জোর দিয়ে বলেন, ‘পৃথিবীর প্রতিটি ভাষারই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। এ ক্ষেত্রে সব ভাষাই সমান। কেউ যদি একটি ভাষা ভালোভাবে শিখে তাহলে অবশ্যই সে অন্যান্য ভাষাতেও ভালো করতে পারবে।’ এছাড়াও তিনি সবাইকে চিন্তার উদারতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

চার ব্যাচের চারজন ছাত্রের অনুভূতি প্রকাশ ও শায়েখ মুহিউদ্দীন ফারুকীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

No description available.

শায়েখ মুহিউদ্দীন ফারুকী ছাত্রদের উদ্দেশে বলেন, ‘আরবি ভাষা যেমন বিস্তৃত, তার খেদমতের পরিধিও বিশাল। সুতরাং একেবারে প্রাথমিক পর্যায়ের আরবি যেমন শেখাতে হবে, পাশাপাশি অব্যহত চর্চার মাধ্যমে আত্মন্নোয়ন করে উচ্চস্তরের প্রবন্ধ-নিবন্ধ লেখা, গবেষণাধর্মী প্রবন্ধ তৈরি করার প্রতিও মনোযোগী হতে হবে। আমাদেরকে অনেক বড় বড় স্বপ্ন দেখতে হবে। চারদিকে সৃজনশীলতা ও আরবি ভাষার কথা ছড়িয়ে দিতে হবে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ