শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ফটিকছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮০টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৬জানুয়ারি) ২৬০ জন প্রতিনিধির মাধ্যমে আখতার উদ্দিন মাহমুদ পারভেজ এসব কম্বল বিতরণ করেন।

ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বলেন, ‘উপজেলার প্রতিটি গ্রামের অসহায় ও দু:স্থদের নির্বাচন করে এসব কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।

গত ২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত চলা এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ফটিকছড়ির অন্তত ২০ হাজার শীতার্ত মানুষকে মুজিববর্ষের উপহার হিসেবে এ কম্বল প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহা. ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ-উদ-দৌলা, বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে শাহদাত হোসেন সাজু, দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম, নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ শিকদার, ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহীম তালুকদার, হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দং এর চেয়ারম্যান এ কে এম ছরওয়ার হোসেন স্বপন।

কাঞ্চনগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মো. দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ চৌধুরী, সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, লেলাং এর চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সফিউল আজম, রোসাংগিরি ইউনিয়নের চেয়ারম্যান এস এম সোয়েব আল সালেহীন, বক্তপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম সোলায়মান, জাফতনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন জিয়া, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, সমিতিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ ইমন, আবদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. অহিদুল আলম জুয়েল ও খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ