রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতের কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে 'পেগাসাস-বাজেট' বলে তোপ দাগলেন তিনি। খবর জিনিউজের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পরই মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, ‘সাধারণ মানুষের জন্য শূন্য বাজেট। বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। বাজেটে তাৎপর্যপূর্ণ কিছু নেই। এটা পেগাসাস-বাজেট।’

জিনিউজের খবরে আরও বলা হয়, বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, আজ বেকারত্বের হার ৮ শতাংশ। এই সময়কালে ১.২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। ৩ কোটি বেকার। এই বাজেটে তাদের কর্মসংস্থানের কোনও দিশা নেই। ইকনমিক সার্ভে বলছে জিডিপি গ্রোথ হবে ৮-৮.৫ শতাংশ।

কিন্তু মাননীয়া অর্থমন্ত্রী বলছেন জিডিপি গ্রোথ ৯.২ শতাংশ হবে। কীভাবে ধার শোধ হবে সেই বিষয়ে বাজেটে কোনও দিশা নেই। কেন্দ্রীয় এ বাজেট 'বিবেচনাহীন'।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ