রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এবার যাদুঘর-মঞ্চ বানানোর ঘোষণা দিলেন প্রিন্স মুহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান এবার ঘোষণা দিয়েছেন তিনি যাদুঘর-মঞ্চ বানাবেন। আর সে কারণে জেদ্দায় বেশ কয়েকটি জায়গায় ভেঙে ফেলা হচ্ছে মানুষের ঘর-বাড়ি। কয়েক দশক ধরে শহরটির গুলাইল, কান্দারা, আল বাগদাদিয়া, আল কারানতিনাহ ও হিন্দাউইয়াতে বাস করে আসছেন মধ্যম আয়ের মানুষরা। যারা দীর্ঘদিন আগে ইয়েমেন ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে বসতি স্থাপন করেন।

তবে এসব জায়গায় এখন জাদুঘর ও অপেরা হাউস বা নাট্যমঞ্চ তৈরি করতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর এ কারণেই বাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে বলে জানা যায়।

২০১৬ সালে ভিশন ২০৩০ ঘোষণা করেন প্রিন্স সালমান। তখন তিনি জানান, জেদ্দায় একটি আধুনিক যাদুঘর, নাট্যমঞ্চ, একটি স্টেডিয়াম ও অ্যাকুরিয়াম তৈরি করবেন।

এখন জেদ্দায় গরীব ও অনুন্নত এলাকাগুলোকে নির্ধারণ করে সেগুলো খালি করে দেওয়া হচ্ছে। যদিও জেদ্দার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাড়িগুলো অনুমতিছাড়া তৈরি করা হয়েছে। ফলে এগুলো ভেঙে ফেলা হচ্ছে।

আর যাদের ঘর ভাঙা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে অনেক ভুক্তভোগী জানান তাদের বাড়ির যে দাম তার চেয়ে অনেক কম ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, হঠাৎ করে বাড়িতে এসে লাল দাগ দিয়ে যাওয়া হয়। এরপরই সেই বাড়ি খালি করে দিতে নির্দেশ দেওয়া হয়।

এদিকে সৌদি আরবের অনেক নাগরিকও এর নিন্দা জানিয়েছেন। তাছাড়া মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বাড়িগুলো ভেঙে ফেলার কারণে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়বেন। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ