রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘পাকিস্তানে রাজনৈতিক বিরোধে ইসলামী বিধি-বিধান ও মূল্যবোধ লঙ্ঘন করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের রাজনীতিতে রাজনৈতিক নেতাদের একে অপরের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের বিষয়ে শাইখুল ইসলাম মুফটি তাকি উসমানির অবস্থান সামনে এসেছে।

এ বিষয়ে শাইখুল ইসলাম মুফটি তাকি উসমানি বলেছেন, রাজনৈতিক বিরোধে ইসলামী বিধি-বিধান ও মূল্যবোধ লংঘন করা হচ্ছে চরমভাবে।

মুফতি তাকি উসমানী বলেছেন, ইসলামী বিধি বিধানের অবমূল্যায়নের কথা ভেবে ভয় লাগছে। আল্লাহ তায়ালা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন।

তিনি বলেছেন, সূরা হুজুরাতে বলা হয়েছে, তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করো না, গীবত ও একে অপরের মন্দ চর্চা করো না। কারো বিরুদ্ধে লেগে থাকবে না এবং কাউকে বিকৃত নামে ডাকবে না।

মুফতি তাকি উসমানী আরো বলেছেন, মত-বিরোধ চাই রাজনৈতিক হোক অথবা দৃষ্টিভঙ্গির, একে শত্রুতায় রূপান্তরিত করে একে অপারকে মারামারিতে লিপ্ত হওয়া এবং গালাগালি দেওয়ার পদ্ধতি সমাজের জন্য ধ্বংসাত্মক।

তিনি আরো বলেছেন, সমালোচনা যুক্তির ভিত্তিতে হওয়া উচিত , অশালীন ভাষায় হওয়া কখনো কাম্য নয়।
কোরআন শরীফে হযরত মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের সামনেও নরম ভাষায় কথা বলতে বলা হয়েছে। এজন্য আমাদের ভেবে দেখা উচিত আমরা কোন পথে হাটছি।

সূত্র: ডেইলি জং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ