বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৮১ হাজার লিটার সয়াবিন মজুতে জরিমানা ৩০ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের মেলান্দহে দুইটি ভোজ্যতেলের দোকানে অভিযান চালিয়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ১১টার দিকে মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল মজুত রাখার অভিযোগে তেল ব্যবসায়ী তপু সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

পরে বাজারের জননী তেল ভান্ডারে অভিযান চালিয়ে ১৬৬টি ড্রামে ২৫ হাজার লিটার তেল মজুত রাখার অভিযোগে ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ