বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

আজ শুরু হচ্ছে সুপ্রিম কোর্ট বার নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে মঙ্গলবার। মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সমিতির অডিটোরিয়ামে ৫২টি বুথ বসানো হয়েছে।

এবার আট হাজার ৬২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুই দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার ভোট গণণা করে ফলাফল ঘোষণা করা হবে।’

নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) ও বিএনপিপন্থি প্রার্থীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলে অংশ নিচ্ছেন। এ ছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

এবারের নির্বাচনে ১৪ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে সাদা প্যানেলের ১৪ জন, নীল প্যানেলের ১৪ জন এবং স্বতন্ত্র পাঁচজন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ