রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হজে যেতে বাংলাদেশ থেকেই শতভাগ ভিসা ক্লিয়ারেন্স হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ‘হজে যেতে বাংলাদেশ থেকেই শতভাগ ভিসা ক্লিয়ারেন্স হবে।’

আজ বুধবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে উচ্চপর্যায়ের সংলাপে এই কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে সহযোগিতার ক্ষেত্র আরো বৃদ্ধি করতে চাই।

জ্বালানি তেল নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। বাধাগ্রস্ত হবে না তেল সরবরাহ।

এর আগে আজ সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কাস্টমস ও ফরেন সার্ভিস একাডেমি পর্যায়ে সহযোগিতার বিষয়ে দু’টি সমঝোতা হয়েছে। দুপুরে তিনি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সৌদি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ