রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান চলছে। ইতোমধ্যে দেশটির বেশ কয়েকটি শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মারা যাচ্ছেন অনেক মানুষ। তবে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছেন হাজার হাজার নাগরিক।

রাশিয়ার আক্রমণে ইউক্রেনে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও নিহত হচ্ছে। দেশটিতে ১৮ মার্চ পর্যন্ত কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১ হাজার ৩৯৯ জন।

শনিবার এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)।

এদিকে, ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের দাবি করেছে রাশিয়া। হাইপারসনিক মিসাইল হলো শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগতিসম্পন্ন অস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

রাশিয়ার দাবি, নিজেদের তৈরি সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘কিনজাল’। তারা এটি দিয়ে ইউক্রেনের একটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ