রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় হেফাজত আমিরের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি ও বহু হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস স্বাক্ষরিত এক বিবৃতিতে হেফাজত আমীর বলেন, আজ (রোববার) দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্ক ক্যারিয়ার জাহাজ এম ভি রুপসির ধাক্কায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌ রুটের যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যায়। লঞ্চডুবির এ ঘটনায় বহু হতাহত হয়েছে বলে জানা গেছে। আমি মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক জানাই।

বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, এই ঘটনার পিছনে কোন পক্ষের অবহেলা ছিলো কিনা খুঁজে বের করতে হবে। এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সবধরনের সহযোগিতা করতে হবে। আমীরে হেফাজত নিহতদের মাগফিরাত কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ