রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ই-পরিষেবা সহজতর করতে মসজিদ হারামে বিশেষ কার্ড চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ই-পরিষেবা সহজতর করতে মসজিদ হারামে ও মসজিতে নববিতে আসা মেহমানদের জন্য বিশেষ একসেস কার্ড চালু করেছে সৌদি আরব।

গতকাল মঙ্গলবার মসজিদে হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সিতে ভাষা ও অনুবাদ সংক্রান্ত প্রশাসন একটি বিশেষ পরিচয়পত্র চালু করেছে। এই কার্ডের উদ্দেশ্য হল অনেক ইলেকট্রনিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস সহজতর করা। এই পরিষেবাগুলি মিনারে আল হারামাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দাওয়াহ ও লাইব্রেরী, রেডিও প্রোগ্রাম এবং অডিও গ্রন্থপাঠ ইত্যাদী সেবাগুলো পেতে সাহায্য করবে।

এ কার্ডের মাধ্যমে হারামাইনের বিশেষ বিশেষ জায়গায় যাওয়া, পরিদর্শন করার অনুমতি মিলবে।

এ প্রসঙ্গে ভাষা ও অনুবাদ অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ বিন মারজুক আল-জামি স্পষ্ট করে বলেন, এই আইডি কার্ডে সংশ্লিষ্ট স্থানের নির্দেশনা দেওয়ার জন্য ইন্টারেক্টিভ ম্যাপও রয়েছে। যারা মাধ্যমে খুব সহজে কোন স্থানে কী আছে সেটাও নির্দেশনা দিবে। সূত্র: আসরে হাজির

এদিকে দুই বছর পর ফের মক্কা-মদিনার হারামাইন শরিফে রমজানের শেষ দশকে ইতেকাফের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সূত্রে এ তথ্য নিশ্চিত করে।

হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আব্দুর রহমান আস সুদাইস বলেছেন, ‘এই বছর মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানে ইতেকাফ পালিত হবে।’

তবে এক্ষেত্রে ইতেকাফকারীকে অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কিন্তু কী নিয়ম তা খুব শিগগিরই হারামাইনের সরকারি ওয়েবসাইটে জানানো হবে।

সূত্র: আলজাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ