শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৯ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে নয়টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা সফদার আলী মুন্সির বাড়িতে এই আগুন লাগে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মং সু ইনু মারমা বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আগুনে ৯টি বসতঘর পুড়ে গেছে। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

৫ নম্বর সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, আগুনে আমিনুল হক, আজিজুল হক, এনামুল হক, জয়নাল আবেদীন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. এরশাদ, জসিম উদ্দিন, মো. রাজু ও আফতাব উদ্দিনের বসতঘর পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ