রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

​​​​​​​মসজিদে হারাম ও নববিতে ইতিকাফ: নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে চলতি বছরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি সরকার। এর ফলে এ বছর ইতিকাফ করতে পারবেন মুসল্লিরা।

বুধবার (২৩ মার্চ) সৌদি গ্যাজেটে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মসজিদ দুটির জেনারেল প্রেসিডেন্সির প্রধান ড. শায়খ আবদুর রহমান আস-সুদাইস বলেছেন, শিগগিরই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনুমতি দেওয়া শুরু হবে। তবে নির্দিষ্ট শর্ত ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, ইসলামি শরিয়ত মোতাবেক রমজান মাসের শেষ ১০ দিন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের উদ্দেশ্যে মসজিদে অবস্থান ও ইবাদত করাই হলো ইতিকাফ। এই দুটি মসজিদে প্রায় ১ লাখ মুসল্লি ইতিকাফ পালন করেন বলে জানা গেছে। সূত্র : সৌদি গ্যাজেট

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ