বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাওনা টাকা চাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম রহমত আলী (৫০)। তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের কাছে টাকা পাওনা ছিল রহমত আলীর ছেলে রুবেল মিয়ার। বৃহস্পতিবার ওই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত রহমত আলীসহ উল্লিখিত সংখ্যক লোক আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন রহমত আলী মারা যান।

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, রহমত আলী সদর আধুনিক হাসপাতালে মারা গেছেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ