বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাওলানা তারেক জামিলের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের ২ ব্লগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

উপমহাদেশের প্রশিদ্ধ দায়ী আলেম মাওলানা তারেক জামিলের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের ব্লগ দুনিয়ার বড় দুই নাম জায়েদ আলী এবং শাহ বীর জাফরি।

সাক্ষাতের সময় এই দুই ব্লগার মাওলানা তারিক জামিলের ব্যক্তিত্বের প্রতি নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন।

এই সময় শাহ বীর জাফরি মাওলানা তারিক জামিলের প্রশংস করতে গিয়ে বলেন, ‘আপনি মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন, আপনার ভালোবাসায় পূর্ণ কথাগুলোতে আমি অনেক মুগ্ধ’।

জায়েদ আলী এবং শাহ বীর জাফরি নিজেদের ইন্সটাগ্রাম একাউন্টে মাওলানা তারেক জামিলের সঙ্গে তোলা ছবি আপলোড দিয়েছেন।

شاہ ویز جعفری، زید علی کی مولانا طارق جمیل سے ملاقات

জায়েদ আলি নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার জীবনের সেরা মুহুর্তগুলোর একটি, শাহ বীর জাফরির অনেক ইচ্ছে ছিল মাওলানা তারেক জামিলের সঙ্গে সাক্ষাৎ করার, তা আজ পূর্ণ হল’।

এই পোস্টের কমেন্ট বক্সে ব্লগার শাহ বীর জাফরি নিজের মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘অনেক সুন্দর একটি সাক্ষাতের মুহুর্ত ছিল’।

ব্লগার শাহ বীর জাফরি নিজের ইন্সটাগ্রাম একাউন্টেও মাওলানা তারিক জামিলের ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিরেট ভালোবাসা’।

সূত্র: ডেইলি জং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ