শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

রামগড়ে সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ দু'জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভাধীন তৈচালাপাড়া রামগড় সড়কে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা ও শিশু সন্তান সহ ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।

আহতরা হলেন, তানবির (৭) পিতা সালে আহাম্মদ পাতাছড়া রামগড়, রোশনা বেগম (৬০) স্বামী তৈয়ব আলী আধাঁর মানিক ফটিকছড়ি, আজিজ উল্যাহ (১৭) পিতা নুর নবী নাকাপা রামগড় ও মমতাজ বেগম (৬০) হোসেনপুর কুমিল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (২৭মার্চ) রবিবার সন্ধ্যা ৬টার দিকে জালিয়াপাড়া গামী অবৈধ বালু বাহী একটি ট্রাকের সাথে রামগড় গামী রনি-সাকিব এক্সপ্রেস নামে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনাঘটে। এতে  তাছলিমা আক্তার (২৭) স্বামী সালে আহাম্মদ পাতাছড়া ও তাদের শিশু কণ্যা তানহা (১) ঘটনাস্থলে নিহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ সহযোগীতায় লাশ ও আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে প্রেরন করেন। দুর্ঘটনার পরপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। ট্রাক ড্রাইভারের নাম রাহুল বলে জানা গেছে ।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিব জানান, গুরুতর আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

রামগড় থানা ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ