শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিচারক হিসেবে তানজানিয়া যাচ্ছেন বাংলাদেশের ক্বারী আহমাদ বিন ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘খিদমাতুল কুরআন ফাউন্ডেশন অব তানজানিয়া’ এর উদ্যোগে আয়োজিত ১৮তম ক্বিরাত প্রতিযোগীতার বিচারক ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের অতিথি হিসেবে অংশ নিতে তানজানিয়ার রাজধানী দারুসসালাম সফর করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।

আজ (১২ এপ্রিল) মঙ্গলবার, রাতের একটি ফ্লাইটে তানজানিয়ার রাজধানী দারুসসালামে উদ্দেশ্যে রওনা দিবেন।

আগামী ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ প্রতিযোগীতা ও সম্মেলন চলবে। সম্মেলনে প্রতিযোগীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিগণও অংশ নিবেন। ফাউন্ডেশনের সভাপতি আলী মুহাম্মাদ সালেহ এক বিবৃতিতে এ সকল তথ্য জানান।

সম্মেলন শেষে আগামী ১৮ এপ্রিল তিনি দেশে ফিরবেন। উল্লেখ্য যে বিচারক হিসেবে ২য় বারের মতো তানজানিয়া যাচ্ছেন শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

ইতোপূর্বেও তিনি ২০১২ সালে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতার বিচারক ছিলেন। ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মোঃ ইউসুফ (রহ.) এর জ্যোষ্ঠ পুত্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ