শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ছাত্রদলের নতুন সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সব নেতারা সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে সব ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নিম্ন লিখিত নতুন আংশিক কমিটি মনোনীত করেছেন।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

নতুন দায়িত্ব পাওয়া সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ পুরনো কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পুরনো কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ