বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

দুর্নীতি মামলায় সাহেদের বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। তার বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

রোববার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন এবং আগামী ২০ মে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। এদিন নিয়ম অনুযায়ী আদালত অভিযোগ পড়ে শোনালে সাহেদ নিজেকে নির্দোষ দাবি করেন।

গত বছরের ১ মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে কমিশনের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন।তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সারা দেশে তার বিরুদ্ধে ৩৬টির বেশি মামলা দায়ের হয়।

ওই বছরের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় আদালত সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট চেক জালিয়াতির মামলায় সাহেদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৩ লাখ টাকা জরিমানা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ