মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

এত যানজট উন্নয়নের বহিঃপ্রকাশ, আপাতত সহ্য করতে হবে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এত যানজটের কারণকে সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, দেশে এত যানজট, ভিড় সবই শেখ হাসিনা সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ। আপাতত এটা সহ্য করতে হবে।

মঙ্গলবার একনেক সভার পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৪০ বছর আগে আমি তখন চট্টগ্রামের ডিসি। রাস্তা সরু, ২টা ব্রিজ পার হতে হতো। সেখানে যেতে ঢাকা থেকে সময় লাগতো ৪ ঘণ্টা। এখন ব্রিজ নেই, চওড়া রাস্তা, তাও অনেক সময় লাগে।

তিনি বলেন, এর কারণ কী? এত বেশি গাড়ি রাস্তায় উঠছে, কারণ প্রবৃদ্ধি। শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রকাশ পাচ্ছে হাটে মাঠে, চলাচলে, খাবারে, বাজারে এক্সচেঞ্জ রেটে। এটা সহ্য করতে হবে। মেট্রোরেল হচ্ছে, তখন যানজট কমবে।

এম এ মান্নান বলেন, আমরা হাওরে আর মাটিতে রাস্তা করব না। সব ব্রিজ বা এলিভেটেড রাস্তা হবে। এটা সিদ্ধান্ত হয়েছে। সেই আলোকে প্রকল্প নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ