শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

হানিফ বাসের সঙ্গে সংঘর্ষে চূর্ণবিচূর্ণ প্রাইভেট কার, আহত ৪০ আশঙ্কাজনক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার ধামরাইয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের বাস উল্টে ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে ছয় লেনের কাজে ঠিকাদারের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ওভারটেক করার সময় ঢাকাগামী প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় ও বাসটি ৫০ গজ দূরে আইল্যান্ডের ওপর উল্টে যায়। এতে প্রাইভেট কার ও বাসের চালকসহ ৪০ জন যাত্রী আহত হন। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহত যাত্রী শফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে আসা হানিফ পরিবহনের বাসটি ওভারটেক করার সময় অপর প্রাইভেট কারের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী ও সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন।

ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ডে ঠিকাদার ধীরগতিতে ছয় লেনের কাজ করছে। মাঝখানের লেনে কোনো সর্তক সংকেতের সাইনবোর্ড না দিয়েই ঠিকাদার সড়কের দুপাশে গর্ত করে রাখার ফলেই এ দুর্ঘটনার শিকার হয়েছে। সড়ক ও জনপথ বিভাগও ভালোভাবে কাজের তদারকি করছেন না।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস উল হাসান মারুফ বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা জানান, বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনায় আহত ১৫ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আরও ২০-২২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ