মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামালপুরে ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরে ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে নাঈম খন্দকার (২২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা মধ্যে গ্রামের শহিদ খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফগঞ্জ এলাকায় একটি মাদরাসায় ওয়াজ মাহফিল শুনতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাঈম।

এ সময় মোশারফগঞ্জ গাইছিপাড়া রেলক্রোসিং এলাকা পৌঁছালে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল (২৫৫ আপ) ট্রেনের ধাক্কায় ঘটনারস্থলেই তিনি মারা যান। এসময় আরো দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ