বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী বৃহস্পতিবার ঢাকায় আসবেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র নিয়ে আসবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরটি জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে।

জানা গেছে, জয়শঙ্কর ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন আবদুল মোমেন।

শেখ হাসিনার আমন্ত্রণে মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ২০২১ সালের ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।

এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ গত বছরের ১৫ থেকে ১৭ ডিসেম্বর ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন। এটি ছিল ভারতীয় রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর এবং কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর তার প্রথম বিদেশ সফর।

ঢাকা-দিল্লি সম্পর্ককে আরও গতিশীল করার চেষ্টায় বর্তমানে দুই প্রতিবেশী দেশ এ বছর শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতিসহ সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ