শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

এসআই নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ৯ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পুলিশের-২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ২ হাজার ৫৫০ জন। উত্তীর্ণদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আগামী ৯ মে থেকে ৯ জুন পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

রোববার (১ মে) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা/বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা/বীর মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূলকপি এবং পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এ মর্মে প্রত্যয়ন ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধন সনদের মূলকপিসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।

পরীক্ষার্থীদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না বলেও জানান এআইজি কামরুজ্জামান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ