শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

উত্তরপ্রদেশে এবার হিজাব পরায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিজাব বিতর্ক শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছাত্রীরা। এমনই অভিযোগ উঠল যোগীর রাজ্যে।

অভিযোগ, সেখানকার একটি কলেজ কর্তৃপক্ষ হিজাব পরিহিত মুসলিম পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দিতে অস্বীকার করে। সোমবার গাজিয়াবাদের মোদিনগর এলাকায় অবস্থিত গিন্নিদেবী কলেজে ঘটে এ ঘটনা।

প্রাথমিকভাবে জানা গেছে যে, ছাত্রীরা ক্যাম্পাসের কাছে রাস্তা অবরোধ করার চেষ্টা করে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতেই পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। যদিও প্রশাসন বলছে, পোশাকবিধি না মানায় পড়ুয়াদের ট্যাবলেট দেওয়া হয়নি।

কলেজের অধ্যক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন যে, ইউনিফর্ম না থাকায় ছাত্রীদের কলেজ চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

কলেজের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগ, ফ্রি ট্যাবলেটের বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে গেলে কলেজ কর্তৃপক্ষ তাদের হিজাব খুলে ফেলতে বলে। কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে ‘রূঢ়’ ভাবে কথা বললেও পুলিশ এলে বিনয়ের সঙ্গে কথা বলতে শুরু করেন।

ইদের পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দেখবে বলেও জানান শিক্ষার্থী। কলেজের অধ্যক্ষের দাবি, যথাযথ ইউনিফর্মে থাকা নিশ্চিত করা ছাড়া তাদের অন্য উদ্দেশ্য ছিল না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ