শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

মুসলিম বিশ্বের যেসব রাষ্ট্রপ্রধানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম বিশ্বের বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

সোমবার তুর্কি প্রেসিডেন্সি কমিউনিকেশন বিভাগ এ সংক্রান্ত এক বিবৃতিতে যেসব রাষ্ট্রপ্রধানকে ফোন দিয়ে তুর্কি প্রেসিডেন্ট শুভেচ্ছা জানিয়েছেন, তাদের নাম প্রকাশ করা হয়।

বিবৃতি জানানো হয়, এরদোগান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে টেলিফোনে ঈদের শুভেচ্ছা জানান। একইসাথে তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট আরসিন তাতার, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুখারিকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

এছাড়াও, কুয়েতের আমির নাওয়াফ আল আহমাদ আল জাবির আস সাবাহ, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, লেবাননের প্রধানমন্ত্রী নজিব মিকাতি, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বিশেষ শুভেচ্ছা জানান তুর্কি প্রেসিডেন্ট।

সূত্র: টিআরটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ