শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা জাপানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

বুধবার কিশিদাসহ ৬৩ জন জাপানি কর্মকর্তার ওপর রাশিয়া নিষেধাজ্ঞা আরোপের একদিনের মাথায় বৃহস্পতিবার পাল্টা এই ব্যবস্থা নিলো জাপান।

১৪০ জনের মতো রুশ নাগরিককে জাপানের নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এছাড়া দেশটির কিছু ব্যাংকের সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে।

কোয়ান্টাম কম্পিউটার এবং উচ্চ প্রযুক্তির সঙ্গে যুক্ত ৭০টি সামরিক সংস্থাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী। রুশ আগ্রাসনের বিরুদ্ধে জাপান ইউক্রেনের পাশে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় গত মাসে রুশ কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে জাপান। একইসঙ্গে রাশিয়ার আট জন কূটনীতিককেও বহিষ্কার করে টোকিও।

ওই সময়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, বেসামরিকদের হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে বারবার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ