শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকস্থলীর সমস্যা নিয়ে আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে তাকে নিয়ে ঢাকা ছাড়েন তার পরিবারের সদস্যরা।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যক্তিগত সহকারী নাসির হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৮টার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। আব্বাস ভাইয়ের সঙ্গে গেছেন তার স্ত্রী আর দুই ছেলে।

শনিবার (২১ মে) আফরোজা আব্বাস ঢাকা পোস্টকে বলেন, পেটের সমস্যা নিয়ে তিন দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। তার অবস্থা ভালো নয়। এখন পর্যন্ত শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

তিনি আরও বলেন, চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অবস্থার উন্নতি না হলে তার অপারেশন করা লাগতে পারে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মির্জা আব্বাস গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা, পেট ফুলে যাওয়াসহ নানা সমস্যায় ভুগছেন বলে উল্লেখ করেন আফরোজা আব্বাস। তিনি বলেন, চিকিৎসা তো চলছে। এখন দেখার বিষয় অবস্থার কতটুকু উন্নতি হয়।

গত ১৭ মে ভোরে পাকস্থলীর অসুস্থতা নিয়ে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। তাকে হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ